News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ বিশ্বকাপের ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা হল না রাসেলের
Image

টি-২০ বিশ্বকাপের ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা হল না রাসেলের

ত্রিনিদাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি আন্ড্রে রাসেল। এই দলে স্থান পাননি ফাবিয়েন অ্যালেন ও সুনিল নারাইনদের মত অভিজ্ঞরাও ।

রাসেল সবশেষ গত টি-২০ বিশ্বকাপেওয়েস্ট ইন্ডিজ হয়ে খেলে ছিলেন । এরপর থেকে জাতীয় দলের হয়ে দেখা যায়নি রাসেলকে। ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার গত মাসে বিশ্বকাপে অংশ গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন।

দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে। স্কোয়াডে ফিরেছেন মারকুটে ওপেনার এভন লুইস। গত বিশ্বকাপে শেষবার জাতীয় দলে খেলেছিলেন লুইস।

এছাড়া চমক হিসেবে দলে রাখা হয়েছে লেগস্পিন অলরাউন্ডার ইয়ানিক কারিয়াকে। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি সিমার রেমন রেইফারকেও দলে রেখেছেন নির্বাচকেরা। নিকোলাস পুরানের অধিনায়কত্বে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে রভম্যান পাওয়েলকে।

১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল : নিকোলাস পুরান (অধিনায়ক) , রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, আলজারি জোসেফ, জনসন চার্লস, শিমরন হেটমায়ার, এভন লুইস, আকিল হোসেন, ওবেড ম্যাকয়, ইয়ানিক কারিয়াহ, রেমন রেইফার, শেলডন কোটরেল, ব্রেন্ডন কিং ও ওডেন স্মিথ।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top