News Flash

  • Home
  • বিদেশ
  • প্রয়াত পাকিস্তানের প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ, বহু বিতর্কের সঙ্গী ছিলেন তিনি
Image

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ, বহু বিতর্কের সঙ্গী ছিলেন তিনি

ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : প্রয়াত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন আম্পায়ার আসাদ রউফ। বুধবার রাতে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বুধবার রাতে পাকিস্তানের লাহোর নিজের বাড়িতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বহু বিতর্কের সঙ্গী ছিলেন পাকিস্তানের প্রাক্তন এই আম্পায়ার, রউফের মৃত্যুর পরেই বিতর্কিত এক অধ্যায়ের অবসান হল।

২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটা বিতর্ক তাঁর আম্পায়ারিং জীবন শেষ করে দেয়। তার আগের বছরে মুম্বইয়ের এক মডেলকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে নাম জড়ায়। আইপিএলের ওই ঘটনার পর আর আম্পায়ারিং করেননি রউফ। ২০১৬ সালে বিসিসিআই তাঁকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করে। ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন রউফ। অভিষেক তার দু’বছর আগে ঘরোয়া ক্রিকেটে। ২০০৬ সালে আইসিসি-র এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় তাঁকে। তার পর পাকিস্তানের অন্যতম সেরা আম্পায়ার হয়ে ওঠেন। পাকিস্তানের আম্পায়ারদের খারাপ মান নিয়ে যে বিতর্ক ছিল, তা মুছে দিতে সক্ষম হন আলিম দার এবং রউফ। ১৩ বছরে সব ফরম্যাট মিলিয়ে মোট ২৩১টি ম্যাচ পরিচালনা করেছেন। কিন্তু, বিতর্কে জড়িয়েছেন বহুবার।

Releated Posts

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top