News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭১৯ জন, আক্রান্তের সংখ্যা ২ লাখ পার
Image

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭১৯ জন, আক্রান্তের সংখ্যা ২ লাখ পার

ওয়াশিংটন, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭১৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ১৭ হাজার ৪৬৪ জনে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৫৯ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ২৬০ জনে।

মঙ্গলবার সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাপানে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২৫ জন এবং মারা গেছেন ১২৭ জন।আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ৮৪ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ২২ জন। এদিকে ব্রাজিলে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৪৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪১১ জন এবং মারা গেছেন ৩৩ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭৭ জন এবং মারা গেছেন ২১ জন। তাইওয়ানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৫৮৩ জন। এছাড়া রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৪৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৮ জন এবং মারা গেছেন ১৭ জন। একইসময়ে থাইল্যান্ডে করোনায় মারা গেছেন ১৫ জন। চিলিতে মারা গেছেন ৩৬ জন।

Releated Posts

ভিয়েতনামে নৌকাডুবিতে নিহত ১৫ ভারতীয়ের মরদেহ হো চি মিন সিটিতে, প্রয়োজনীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরিয়ে আনা হবে

হ্যানয়, ১২ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় নিহত ১৫ জন ভারতীয় নাগরিকের মরদেহ হো চি মিন সিটিতে…

ByBySandeep Biswas Jul 12, 2026

ওমান উপকূলে জাহাজে হামলা: ভারতীয় নাবিক নিখোঁজ, উত্তেজনা কমানোর আহ্বান নয়াদিল্লির

নয়াদিল্লি, ১২ জুলাই: ওমান উপকূলে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে হামলার ঘটনায় এক ভারতীয় ক্রু সদস্য নিখোঁজ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

ভিয়েতনামে নৌকাডুবি: অন্ধ্রের তিন পর্যটকের মরদেহ দ্রুত দেশে ফেরানোর নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

অমরাবতী, ১২ জুলাই (আইএএনএস): ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ১৫ জন ভারতীয় পর্যটকের মধ্যে অন্ধ্রপ্রদেশের তিন বাসিন্দার মরদেহ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মোদির তিন দেশের সফরে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত, ইউরেনিয়াম সরবরাহে সম্মতি অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরকে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত, প্রতিরক্ষা ও…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top