News Flash

  • Home
  • বিদেশ
  • চিনের সিচুয়ানের ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৯৩
Image

চিনের সিচুয়ানের ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৯৩

বেজিং, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : চিনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে গত সপ্তাহে হওয়া ৬.৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার এই তথ্য দিয়ে প্রদেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় সব পরিবহন, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সেবা স্বাভাবিক হওয়ার পর জরুরি প্রতিক্রিয়ার স্তর নামানো হয়েছে।

৫ বছরের মধ্যে প্রদেশটিতে হওয়া সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্পে গানসি নামে পরিচিত এলাকায় ৫৫ জন ও ইয়ান শহরে ৩৮ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল লুদিংয়ের ৯ জনসহ এখনও ২৫ জন নিখোঁজ রয়েছে এবং তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত আছে। সিচুয়ানে ভূমিকম্পের পর গত সপ্তাহজুড়ে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বারবার বিঘ্নিত হয়েছে। চলতি সপ্তাহের মঙ্গলবারের পর বুধবারও বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাসে চিনের উত্তরপূর্বাঞ্চলীয় ঝেজিয়াং, লুদিং, দক্ষিণাঞ্চলীয় ইউনান, উত্তরপশ্চিমাঞ্চলীয় শিনজিয়াংসহ বিভিন্ন এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top