News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত ভুক্তি সংযুক্তি দিবসে পৃথক কোচবিহার রাজ্যের দাবি জিসিপিএ-এর
Image

ভারত ভুক্তি সংযুক্তি দিবসে পৃথক কোচবিহার রাজ্যের দাবি জিসিপিএ-এর

নিশিগঞ্জ, ১২ সেপ্টেম্বর (হি.স.) : কোচবিহারের নিশিগঞ্জে পালিত হল কোচবিহারের ভারত ভুক্তি সংযুক্তি দিবস পালিত। সোমবার কোচবিহারের ভারত ভুক্তি সংযুক্তি দিবস উপলক্ষ্যে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমতলা বাজারের পান্থনিবাসের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এদিনের অনুষ্ঠানে জিসিপিএ’র পক্ষ থেকে ভারতের জাতীয় পতাকা ও জিসিপিএ’র পতাকা উত্তোলন করা হয়। দিনটির গুরুত্ব নিয়েও বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। এদিনের অনুষ্ঠান থেকে পৃথক কোচবিহার রাজ্যের দাবি জিসিপিএ-এর
উল্লেখ্য ২৮ আগস্ট ১৯৪৯ সালে ভারতের গভর্ণর জেনারেলের সঙ্গে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদূরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি ‘ভারত ভুক্তি চুক্তি’ নামে পরিচিত। সেই চুক্তির বলে কোচবিহার আজকের দিনে ভারতের সাথে সংযুক্ত হয়। ১৯৪৯ সালের ১২ সেপ্টেম্বর ভারত সরকার কোচবিহারের সকল দায় দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। কোচবিহারকে প্রদেশরূপে পরিচালনার জন্য ভি আই নানজাপ্পা নামে একব্যক্তিকে চিফ কমিশনার করে কোচবিহারে পাঠানো হয়।
গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মাথাভাঙ্গা ২ ব্লক সম্পাদক পরিমল বর্মন বলেন, আজকের দিনে কোচবিহার রাজ্য ভারতের সঙ্গে সংযুক্ত হয়। তাই কোচবিহারবাসীর কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। তবে আমরা ভারত ভূক্তি চুক্তি পূর্নাঙ্গ রূপায়ণের দাবি করছি। কিভাবে কোচবিহার রাজ্য থেকে জেলা হল সেই প্রশ্ন দীর্ঘদিন ধরে তুলে আসছি।’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top