News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • চুড়াইবাড়িতে ক‌ন্টেইনার থে‌কে উদ্ধার আরও ৩০ ল‌ক্ষাধিক টাকার গাঁজা, আটক দুই
Image

চুড়াইবাড়িতে ক‌ন্টেইনার থে‌কে উদ্ধার আরও ৩০ ল‌ক্ষাধিক টাকার গাঁজা, আটক দুই

বাজা‌রিছড়া (অসম), ১২ সেপ্টেম্বর (হি.স.) : অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তে চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের তালাশি অভিযানে আরও ৩০ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে কন্টেইনার গাড়ির চালক ও সহ-চালককে।

গত কয়েকদিন ধ‌রে পু‌লি‌শি নাকা চে‌কিঙে দফায় দফায় রেকর্ড প‌রিমাণের গাঁজা উদ্ধার হ‌চ্ছে বাজা‌রিছড়ার চুড়াইবা‌ড়ি পু‌লিশ ওয়াচ পো‌স্টে। অনুরূপভা‌বে আজ সোমবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে গুয়াহা‌টিগামী এনএল ০১ এএ ৪৯৭৬ নম্বরের একটি ছয় চাকার ক‌ন্টেইনার লরি ত্রিপুরার সব কয়টি থানা ও পু‌লি‌শ চেক‌পোস্ট অতিক্রম করে অসমের চুড়াইবাড়ি চেকগেটে প্রবেশ করে।

ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দা‌সের নেতৃ‌ত্বে কর্তব্যরত নাকা চে‌কিং‌ঙের পু‌লিশ কর্মীরা লরিতে তালাশি চালান। তালাশিতে কন্টেইনারের ড্রাইভিং সি‌টের পা‌শে এক‌টি গোপন খোপ থে‌কে ৩০ প্যাকেটে ২ কুইন্টাল ৭৪ কে‌জি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত গাঁজাগুলির বাজারমূল্য ৩০ লক্ষ টাকার বেশি হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পুলিশ অফিসার নিরঞ্জন দাস।

তিনি জানান, গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হ‌য়ে‌ছে কন্টেইনারের চালক‌ ও সহ-চালক‌কে। তা‌দের যথাক্রমে বিহা‌রের আত্মালাগা থানাধীন কল্যাণপু‌রের পঙ্কজ রায় (২৪) এবং একই এলাকার বাহাদুরপুর গ্রা‌মের মনীষকুমার যাদব (২০) বলে পরিচয় পাওয়া গেছে। ধৃ‌তদের বিরুদ্ধ এনডিপিএস-এর ‌নি‌র্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান নিরঞ্জন দাস।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top