News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident:বীরচন্দ্র মনুতে দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক
Image

Accident:বীরচন্দ্র মনুতে দূর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১১ সেপ্টেম্বর : বীরচন্দ্র মনু মগ পাড়া সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত ২ জন৷ ঘটনার বিবরনে জানা যায় রবিবার সন্ধ্যাবেলায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু মগ পাড়া সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে টি আর ০৩ কে ৮০০৯ নাম্বারের বাইক নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে৷  এতে করে বাইক চালক ও বাইকে থাকা একজন জাতীয় সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়৷  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা৷  দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতাল নিয়ে আসলে জেলা হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতদের আগরতলা জিবি হাসাপাতালে স্থানান্তরিত করে৷  দুর্ঘটনার পরবর্তী সময় শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷  এই দুর্ঘটনায় আহতরা হলো বীরচন্দ্র নগর আদিবাসী মগপাড়ার বাসিন্দা কমল মগ ( ২৮ ) ও উজ্বল মগ ( ৩০ )৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top