News Flash

  • Home
  • দিনের খবর
  • Death:গার্ডেনরিচে তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্য-মৃত্যু, দলীয় কার্যালয়ে মিলল ঝুলন্ত দেহ
Image

Death:গার্ডেনরিচে তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্য-মৃত্যু, দলীয় কার্যালয়ে মিলল ঝুলন্ত দেহ

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): কলকাতায় রহস্যজনক মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ছেলের। কলকাতা পুরসভার ১৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে পিন্টুর দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে গার্ডেনরিচে তৃণমূলের কার্যালয়ের মধ্যে থেকে পিন্টুর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। গলায় দড়ি দিয়ে পিন্টু আত্মঘাতী হয়েছেন বলে দাবি তৃণমূল কর্মীদের একাংশের। পিন্টুকে উদ্ধার করে খিদিরপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঠিক কী কারণে এই মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তবে সেটি পিন্টুর লেখা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ১৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ছেলের দেহ উদ্ধার ঘিরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top