News Flash

  • Home
  • খেলা
  • Semi-Finals:দলীপ ট্রফি : ওয়েস্ট ও নর্থ জোন সেমিফাইনালে
Image

Semi-Finals:দলীপ ট্রফি : ওয়েস্ট ও নর্থ জোন সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। দলীপ ট্রফির দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ-ই অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। তবে প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে চেন্নাই ম্যাচে ওয়েস্ট জোন এবং পুদুচেরি ম্যাচে নর্থ জোন সেমিফাইনালে প্রবেশ করেছে। কোয়েম্বাটুরে প্রথম সেমিফাইনালে সেন্ট্রাল জোন খেলবে ওয়েস্ট জোনের বিরুদ্ধে, ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর। একই সময়ে সালেমে দ্বিতীয় সেমিফাইনালে সাউথ জোন খেলবে নর্থ জোনের বিরুদ্ধে। উল্লেখ্য, চেন্নাইয়ে প্রথম কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট জোন ২ উইকেটে ৫৯০ রানে প্রথম ইনিংস ঘোষণার পর নর্থ ইস্ট জোন ২৩৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। অতঃপর ওয়েস্ট জোন দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে পাঁচ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে যষশ্রী ভূপেন্দ্র জয় শোয়ালের ২২৮ রান অধিনায়ক আজিংকা রাহানের অপরাজিত ২০৭ রান এবং দ্বিতীয় ইনিংসে অমিত শেঠের অপরাজিত ১০২ রান উল্লেখযোগ্য। এদিকে, পুদুচেরি ম্যাচে ইস্ট জুন প্রথম ইনিংসে ৩৫৭ রান সংগ্রহ করলে জবাবে নর্থ জোন প্রথম ইনিংস শেষ করে ৫৪৫ রানে। দ্বিতীয় ইনিংসে খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ইস্ট জোন তিন উইকেটে ১০২ রান সংগ্রহ করেছিল। নর্থ জোনের পক্ষে ওপেনার যশ ধুলের ১৯৩ রান উল্লেখযোগ্য ছিল। ইস্ট জোনে ত্রিপুরার একমাত্র অলরাউন্ডার মনি শংকর মুরাসিং ব্যাটিংয়ের সময় ৩২ রান এবং বোলিংয়ে ২৫-৩-৭০-১ উল্লেখযোগ্য। 

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top