News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress:বিশালগড়ে বন্ধ থাকা পার্টি অফিস খুলল কংগ্রেস
Image

Congress:বিশালগড়ে বন্ধ থাকা পার্টি অফিস খুলল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর :  বিশালগড় বিধানসভা এলাকায় কংগ্রেসের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য কংগ্রেসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷ শাসকদল বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে পড়া কংগ্রেসের অফিসগুলি পুনরায় খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের ছোট পুত্র জয়দেব রায় বর্মনের নেতৃত্বে বিশালগড়ে কংগ্রেসের দ্বিতীয় পার্টি অফিসের পুনরুদ্ধার হল রবিবার সকালে৷ ২০১৮ বিধানসভা নির্বাচনের পরে দূর্গানগর বাজারে অবস্থিত কংগ্রেস অফিসটিতে ব্যাপক ভাঙচুর করা হয়েছিল৷ দীর্ঘ সাড়ে চার বছরে কোন কংগ্রেস কর্মী এই পার্টি অফিসটিতে আসেনি৷ জয়দেব রায় বর্মন পিতার হারানো জমি পুনরুদ্ধারে নেমেছেন৷ তাঁর  হাত ধরে কিছুদিন আগে ঘনিয়ামারা বাজারে কংগ্রেসের পার্টি অফিসটি পুনরুদ্ধার করা হয়৷ রবিবার তিনি উপস্থিত থাকতে না পারলেও উনার নেতৃত্বেই রবিবার সকালে স্থানীয় কংগ্রেস কর্মীরা দ্বিতীয় পার্টি অফিসটি পুনরুদ্ধার করে৷ শেষে কংগ্রেস কর্মী সমর্থকরা  দূর্গানগর বাজারে একটি মিছিলও সংগঠিত করে৷ মিছিলটি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে সমাপ্ত  হয়৷  কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে বিধানসভা এলাকায় দলের শক্তি আরো সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top