News Flash

  • Home
  • দিনের খবর
  • Rain:ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ভিজছে উপকূলবর্তী জেলা, তিলোত্তমায় পারদ পতনে স্বস্তি
Image

Rain:ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ভিজছে উপকূলবর্তী জেলা, তিলোত্তমায় পারদ পতনে স্বস্তি

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দুই উপকূপবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে বইছে ঝোড়ো বাতাসও। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে অনেকটাই স্বস্তি পেয়েছে এই দুই জেলা। একইসঙ্গে মহানগরীতেও একটু কমল তাপমাত্রা। রবিবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি যত বাড়ছে, ততটাই বাড়ছে বৃষ্টি। এদিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। আংশিক মেঘলা ছিল তিলোত্তমাও। রাজ্যের দুই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হচ্ছে। সোমবার ভারী বৃষ্টির তালিকায় যুক্ত হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। মঙ্গলবার পর্যন্ত চলতে পারে এমন পরিস্থিতি।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top