News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের
Image

Accident:বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের

মুর্শিদাবাদ, সেপ্টেম্বর (হি.স.) : মুর্শিদাবাদে বাইকের সঙ্গে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের। রবিবাসরীয় সকালে জেলার বহরমপুর থানার অন্তর্গত কাটাবাগান মাঠ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সেলিম রেজা। দুর্ঘটনা জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যানজট সরিয়ে সচল করা হয় রাস্তা। ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ওই সিভিক ভলেন্টিয়ার নিজের বাইকে চেপে হরিহরপাড়া থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন। কাটাবাগান মাঠের কাছে বহরমপুরের দিক থেকে আসা একটি ছোট গাড়ি দ্রুত গতিতে ধাক্কা মারে তার বাইকে। ধাক্কার কারণে বাইক থেকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন সেলিম। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

প্রত্যক্ষদর্শী সেলিম শেখ বলেন, ‘অত্যন্ত দ্রুতগতিতে চলছিল গাড়িটি। বাইটাকে ধাক্কা মারার আগে পর্যন্ত গতি কমেনি তার।’ এ দিকে, বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়িটি। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আপাতত ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছেন বহরমপুর থানার আধিকারিকরা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top