News Flash

  • Home
  • খেলা
  • Tennis:এশিয়ান টেনিস টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন আজ
Image

Tennis:এশিয়ান টেনিস টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। এশিয়ান টেনিস টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল, সোমবার। পাশাপাশি আগামীকাল থেকেই একযোগে মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্স এবং বাধারঘাট টেনিস সেন্টারে শুরু হবে এশিয়ান রেংকিং জুনিয়র টেনিস টুর্নামেন্ট। উল্লেখ্য টুর্নামেন্টে ত্রিপুরার তুইজিলাং দেববর্মা, ক্রিস্টাল সরকার এবং সপ্ততনু ঘোষ অংশ নিচ্ছে। আগামীকাল সকাল দশটায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আবু সঈদ মোঃ হায়দার, ওএনজিসি-র এসেট ম্যানেজার তরুণ মালিক, সিআরপিএফ-এর ডিআইজি বিজয় কুমার প্রমূখ উপস্থিত থাকবেন। বলাবাহুল্য, প্রথমবারের মতো আগরতলায় আয়োজিত এশিয়ান টেনিস টুর্নামেন্টের মতো বড় আয়োজনে প্রাথমিক পর্যায়ে নেপাল, হংকং, কোরিয়া, কাজাকিস্তান ও বাংলাদেশ থেকে খেলোয়াড়রা অংশ নেবে বলে এন্ট্রি জমা করলেও শেষ মুহূর্তে অধিকাংশ দেশ-ই তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। শেষ পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে বড় সংখ্যক খেলোয়াড়ের একটি টিম এতে অংশ নিতে এসেছে। যাদের মধ্যে অনূর্ধ্ব ১৬ বালক ও বালিকা বিভাগে যথাক্রমে সাফুর মইদ্দিন ও ঋতুজা সাহার মতো শীর্ষ বাছাই খেলোয়াড়রা রয়েছে। প্রায় ৫০টি এন্ট্রি এতে জমা পড়েছে বলে আয়োজক ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় জানিয়েছেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top