News Flash

  • Home
  • খেলা
  • Chess:রাজ্য মহিলা দাবায় অদৃজা চ্যাম্পিয়ন
Image

Chess:রাজ্য মহিলা দাবায় অদৃজা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। আবারও দাপট দেখালো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুরা। এবার দাপট রাজ্য মহিলা দাবায়। প্রথম ৮ স্থানাধিকারী দাবাড়ুর মধ্যে মেট্রিক্স চেস আকাদেমির ৬ জন দাবাড়ু রয়েছেন। পাশাপাশি প্রথম তিন স্থানাধিকারী দাবাড়ু হলো মেট্রিক্সের। রবিবার এন এস আর সি সি-‌র দাবা হলঘরে অনুষ্ঠিত হয় রাজ্য মহিলা দাবা প্রতিযোগিতা। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। এবছর আসরে অংশ নেয় ১৫ জন দাবাড়ু। আসরে ৪ রাউন্ডে পুরো ৪ পয়েন্ট পেয়ে মেট্রিক্স চেস আকাদেমির অদৃজা দেবনাথ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বিলোনিয়া কেন্দ্রীয় বিদ্যালয়ের ওই বালিকা দাবাড়ুটি এদিন আসরের প্রথম রাউন্ড থেকে আধিপত্য দেখিয়ে খেলে সেরার সম্মান পায়। সাড়ে ৩ পয়েন্ট পেয়ে অপরাজিত ভাবে দ্বিতীয় স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির আরাধ্যা দাস। ৩ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির কৃতিস্মাতা দাশগুপ্ত।আড়াই পয়েন্ট পেয়ে ভোকলসে চতুর্থ থেকে ষষ্ঠ স্থান দখল করে যথাক্রমে সমৃদ্ধি ঘোষ, মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার রাধিকা মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির আকৃতি দেবনাথ, ২ পয়েন্ট পেয়ে সপ্তম থেকে দশম স্থান দখল করে যথাক্রমে সুলেখা দাস, মেট্রিক্স চেস আকাদেমির মেলাঘর শাখার উর্মি সাহা, বৈশালী দেবনাথ এবং শিখা দাশগুপ্ত। আসরে বয়োজ্যেষ্ঠা দাবাড়ু শিখা দাশগুপ্ত এবং সর্বকনিষ্ঠা দাবাড়ু মেট্রিক্স চেস আকাদেমির নাভ্যিয়া দে নির্বাচিত হয়েছে। আসর পরিচালনা করেন ফি ডে আরবিটর অনুপম ভট্টাচার্য। এদিকে দাবাড়ুদের দুরন্ত পারফরম্যান্সে খুশি মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত। তিনি সাফল্য পাওয়া প্রতিটি দাবাড়ুকে অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top