News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake:পাপুয়া নিউ গিনিতে ৭.৬ তীব্রতার ভয়াবহ ভূমিকম্প; মৃত্যু দু”জনের, ক্ষতিগ্রস্ত বহু ঘর-বাড়ি
Image

Earthquake:পাপুয়া নিউ গিনিতে ৭.৬ তীব্রতার ভয়াবহ ভূমিকম্প; মৃত্যু দু”জনের, ক্ষতিগ্রস্ত বহু ঘর-বাড়ি

পোর্ট মোরসবি, ১১ সেপ্টেম্বর (হি.স.): ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম প্রশান্তমহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে কাইনানতু শহরে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে গোরোকা, লায়ে এবং মাদাং শহরে। কম্পনের উৎসস্থলের খুব কাছাকাছি থাকায় এই শহরগুলিতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের তীব্রতায় বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে দু”জনের।

কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সুনামির সতর্কতা জারি করা হয়। সকলকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাদাং শহরের এক বাসিন্দা বিভি আপোকোরে বলেন, “প্রবল একটা ঝাঁকুনি অনুভব করলাম। তার পর ঘরবাড়ি সব খেলনার মত দুলছিল।” ভূমিকম্পে দু”জনের মৃত্যুর পাশাপাশি অনেকে আহত হয়েছেন।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top