News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলা শ্রম দপ্তরে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির ডেপুটেশন
Image

ঊনকোটি জেলা শ্রম দপ্তরে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির ডেপুটেশন

আগরতলা, ১০ সেপ্টেম্বর : ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে ঊনকোটি জেলা শ্রম দপ্তরে বোনাস সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি পালন করা হয়েছে। বেলা এগারটায় কৈলাসহরের বিভিন্ন চা বাগান এলাকার শ্রমিকরা জমায়েত হন কৈলাসহরস্থিত জেলা শ্রম দপ্তরে। সেখান থেকেই শুরু হয় মিছিল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা শ্রম দপ্তরের সামনে এসে শেষ হয়। এখান থেকে ৯জনের প্রতিনিধি দল জেলা শ্রম দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদান করার মাধ্যমে এই বছর পুজো বোনাস ২০ শতাংশ  হারে প্রদান করা, পুজার ৭দিন আগে বোনাস প্রদান, কাজের নিরিখে বোনাস প্রদান না করা, নিত্য  প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুতি মোতাবেক ৩৪০ টাকা মজুরি নির্ধারণ করা, পি এফের সাথে আধার কার্ড এর লিঙ্ক এর সমস্যার সমাধান করা, বন্ধ চারটি চা বাগানের শ্রমিকদের সরকারীভাবে পুজা অনুদান প্রদান করা এই দাবি গুলি আধিকারিকের কাছে তুলে ধরা হয়েছে।জেলা শ্রম আধিকারিক উক্ত দাবি গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মালিক পক্ষের সাথে আলোচনা করবেন এবং শ্রম কমিশনারের কাছেও বিষয়গুলো বিবেচনার জন্য পাঠাবেন।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top