News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সারা বিশ্বে বছরে প্রায় ৮ লক্ষ মানুষ আত্মহত্যা করেন, সচেতনতা প্রতিরোধের একমাত্র পথ : এনএইচএম ত্রিপুরা মিশন অধিকর্তা
Image

সারা বিশ্বে বছরে প্রায় ৮ লক্ষ মানুষ আত্মহত্যা করেন, সচেতনতা প্রতিরোধের একমাত্র পথ : এনএইচএম ত্রিপুরা মিশন অধিকর্তা

আগরতলা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : সারা বিশ্বে বছরে প্রায় ৮ লক্ষ মানুষ আত্মহত্যা করেন, সচেতনতা প্রতিরোধের একমাত্র পথ। প্রত্যয়ের সুরে একথা বলেন এনএইচএম ত্রিপুরা মিশন অধিকর্তা শুভাশীষ দাস। ত্রিপুরা সাইকিয়াট্রিক সোসাইটির ত্রিপুরা শাখার উদ্যোগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয়েছে শনিবার। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক রেলি অনুষ্ঠিত হয়েছে। রেলিতে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা মিশন অধিকর্তা শুভাশীষ দাস। সচেতনতা মূলক এই রেলিটি এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে।

এদিন জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা মিশন অধিকর্তা শুভাশীষ দাস বলেন, সারা বিশ্ব জুড়ে হু এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় ৮ লক্ষ মানুষ আত্মহত্যা করেন। অর্থাৎ প্রতি ৪০ সেকেন্ডে এক জন করে লোক আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছে। যা খুবই উদ্বেগের বিষয়। তিনি উদ্বেগের সুরে বলেন, ওই আত্মহত্যাকারীদের মধ্যে ১৫ থকে ২৯ বছর বয়সীদের সংখ্যা অনেকটাই বেশি।

তিনি বলেন, আত্মহত্যার মূল কারন হিসেবে মানসিক অবসাদের বিষয়টি সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এদিন তিনি জানান, রাজ্যে টেলি মেন্ট্যাল হেলথ-র সাহায্যে মানসিকভাবে অসুস্থ রোগীদের সুস্থ করার বিষয়ে উদ্যোগ গ্রহন করা হচ্ছে। যার মাধ্যমে আত্মহত্যার প্রবনতা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top