News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kalyanpur :কল্যাণপুরে ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে হাত সাফাই করল চোরের দল
Image

Kalyanpur :কল্যাণপুরে ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে হাত সাফাই করল চোরের দল

নিজস্ব প্রতিনিধি,  কল্যাণপুর, ৯ সেপ্টেম্বর : নিশি কুটুম্বের দল হাত সাফাই করল একটি দোকানে৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার গুংরাইছড়াতে৷ দোকানে চোরের দল হানা দিয়ে বেশ কিছু সামগ্রী হাতিয়ে নেয় অমৃত দেবের দোকান থেকে৷ এই দোকানটি খোয়াই তেলিয়ামুড়া সড়ক লাগোয়া৷ এই দোকানে আজ থেকে চার মাস আগেও চুরি হয়েছিল৷ কিন্তু কল্যাণপুর থানার পুলিশ কোন কিনারা করতে পারেনি৷ 

তারপর আবার হঠাৎ আজ চোরের দল হানা দিয়ে বেশ কিছু সামগ্রী হাতিয়ে নেয়৷ জানা যায় ওই দোকানের চুরি হওয়া বাজার মূল্য প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা হবে৷ স্বাভাবিক কারণেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে৷ সামান্য ছোট মুদি দোকানের ব্যবসা চালিয়েই সংসার প্রতিপালন করে থাকেন অমৃত দেব৷ চোরের দল হানা দেওয়াতে বেশ ক্ষতি হয় দোকানের৷ কান্নায় ভেঙ্গে পড়েন তিনি এবং উনার পরিবার৷ টিন কেটে চুরি করে বলে অভিযোগ৷ আর কতদিন এমন চলবে৷ সব মিলিয়ে কয়েক মাস পর পর একই দোকানে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷ এখন দেখার পুলিশ কি ভূমিকা গ্রহণ করেন৷

Releated Posts

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top