News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর সফর ঘিরে পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক তৎপরতা
Image

Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর সফর ঘিরে পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক তৎপরতা

মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর (হি. স.): বুধবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জেলা প্রশাসনের তৎপরতা।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুর দুটোয় তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, দিঘা-শৌলা মেরিন ড্রাইভ-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যে সেজন্য দফতরভিত্তিক বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরির প্রক্রিয়াও শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।
দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের বিষয়েও সবকিছু খতিয়ে দেখতে তৎপরতা শুরু করেছে প্রশাসন। প্রসঙ্গত দিঘার জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। সেই মন্দির নির্মাণ প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, সে নিয়ে নির্মাণকারী সংস্থা হিডকোর আধিকারিকরা জায়গাটা ঘুরে দেখেছেন।
সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে এই সফরে এসে রাজ্যের প্রশাসনিক প্রধান জগন্নাথ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, ১৪ তারিখ মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়েছে। ওইদিন দুপুর দুটোর সময় নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সফরকে মাথায় রেখে ইতিমধ্যে প্রশাসনিকভাবে প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানান তিনি।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top