News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Bhanulal Saha:রাজনৈতিক হিংসার আগুনে জ্বলছে বিশালগড়
Image

Bhanulal Saha:রাজনৈতিক হিংসার আগুনে জ্বলছে বিশালগড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর : রাজনৈতিক হিংসার আগুনে বিশালগড়ে পুড়লো সিপিআইএম বিধায়ক ভানু লাল সাহার গাড়িচালকের গাড়ি৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই বিশালগড় এলাকায় রাজনৈতিক উত্তেজনার ভারত তুঙ্গে রয়েছে৷ বিজেপিকে রীতিমতো টেক্কা দিয়ে সিপিআইএম মাঠে নেমে পড়েছে৷ তা কোনভাবেই মেনে নিতে চাইছে না রাজ্যের শাসকদল বিজেপি৷ 

প্রতিপক্ষ সিপিআইএমও নিজেদের শক্তির প্রমাণ দিতে প্রতিটি ক্ষেত্রেই প্রতিরোধ গড়ে তুলছে৷ সে কারণেই বিভিন্ন স্থানে নানা হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হচ্ছে৷ তাতে এলাকার সাধারণ মানুষ তীব্র আতঙ্কে দিনাদিপাত করছেন৷ বিশালগড় থেকে প্রাপ্ত করে জানা গেছে, রাজনীতির রোষাণলে বিশালগড়ে পুড়লো গাড়ি৷ ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় শীতলটিলার কর্মকার পাড়ায়৷ রাত দেড়টা নাগাদ একদল দুষ্কৃতী  ওই এলাকার বিপ্লব সাহার বাড়িতে ঢুকে তাঁর  মারুতি ভ্যান গাড়িটি পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে৷ বিপ্লব সাহা বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহার গাড়ির চালক৷ এলাকায় চাঞ্চল্য৷ শাসক দলের বাইক বাহিনী এই তান্ডব চালিয়েছে বলে অভিযোগ৷ 

এ ব্যাপারে বিশাল কথা না একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ এদিকে সিপিএমের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

এদিকে,বৃহস্পতিবার রাতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে  বিশালগড় শীতল টিলা এলাকার প্রণব দাসের বাড়িতে৷ ভেঙে তছনচ করে দেওয়া হয় ঘরের সমস্ত আসবাবপত্র৷ বাদ যায়নি  খাট, সুকেস, আলমারি, টেবিল, টিভি, ফ্রিজ সহ কিছুই৷ আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তার বাইকটিও৷ দুষ্কৃতীকারীদের আক্রমণ থেকে বাদ যায়নি ভাতের হাড়ি পর্যন্ত৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী৷ ঘটনায় থমথমে পরিস্থিতি গোটা  বিশালগড় জুড়ে৷ অভিযোগ, রাজনৈতিক হাঙ্গামায় এই পরিস্থিতি তৈরি হয়েছে৷ হামলা, পাল্টা হামলায় অশান্তি বাড়ছে৷

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top