News Flash

  • Home
  • দেশ
  • শক্তি বেড়েছে নিম্নচাপের, শনিবার থেকেই বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
Image

শক্তি বেড়েছে নিম্নচাপের, শনিবার থেকেই বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাকে স্বস্তি দিতে শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, ক্রমশ তা শক্তিশালী হচ্ছে। নিম্নচাপের প্রভাবে শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, আগামী মঙ্গলবার কলকাতা ভিজতে পারে ভারী বৃষ্টিতে।

নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃষ্টির বেগ বাড়তে পারে রবিবার থেকে। রবি এবং সোমবার তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বিশেষত, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই দুই জেলায়। এর পর গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার বৃষ্টি নামতে পারে কলকাতায়। মঙ্গলবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে।
কয়েকটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে। গাঙ্গেয় উপকূলে বসবাসকারী মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি যাঁরা ইতিমধ্যে পাড়ি দিয়েছেন, তাঁদের শুক্রবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top