News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় এখন পর্যন্ত ৫৪ শতাংশ বাড়িতে পানীয়জলের সংযোগ স্থাপন করা হয়েছে : পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী
Image

ত্রিপুরায় এখন পর্যন্ত ৫৪ শতাংশ বাড়িতে পানীয়জলের সংযোগ স্থাপন করা হয়েছে : পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী

আগরতলা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় এখন পর্যন্ত জল জীবন মিশন-গ্রামীণ প্রকল্পে ৫৪ শতাংশ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। আরও ৮০ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই করে রাখা হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন ত্রিপুরার পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর দাবি, জল জীবন মিশন গ্রামীণ প্রকল্পে পানীয় জলের সংযোগ স্থাপনে ত্রিপুরা জাতীয় গড়ের তুলনায় এগিয়ে রয়েছে। ত্রিপুরা আড়াই শতাংশ থেকে ৫৪ শতাংশে পৌছেছে।

তাঁর কথায়, ত্রিপুরায় গ্রামীণ এলাকার ৭ লক্ষ ৪২ হাজার বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এখন পর্যন্ত ৩ লক্ষ ৯৫ হাজার বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের ৮০ শতাংশ বাড়িতে পানীয়জলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে সংশ্লিষ্ট দপ্তর কাজ করে চলছে। এজন্য তিনি পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সকল স্তরের আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন।

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরায় জল জীবন মিশন প্রকল্পের বাস্তবায়ণ প্রক্রিয়ার প্রশংসা করেছেন। এই প্রকল্পে মিশন মুডে কাজ করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত অর্থের সংস্থান রাখা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে এই প্রকল্পের জন্য আরও ১০০ কোটি টাকা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পে জল সরবরাহের জন্য ডিটিডব্লিউ, এসবিডিটিডব্লিউ এবং ইনোভেটিভ স্কিমের ব্যবস্থা করা হচ্ছে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় আগামীদিনে জল সংরক্ষণ বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top