News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block:বিদ্যুতের দাবীতে হীরাছড়ায় পথ অবরোধ এলাকাবাসীর
Image

Road Block:বিদ্যুতের দাবীতে হীরাছড়ায় পথ অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর : এক মাস ধরে বিদ্যুৎ নেই৷ অতিষ্ঠ হয়ে  হীরাছড়া এলাকার জনগণ শুক্রবার  সকাল থেকে পঞ্চায়েত অফিস সংলগ্ণ রাস্তায় পথ অবরোধ করে৷ এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ একমাস ধরে এই পঞ্চায়েতের তিন ও চার নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ নেই৷বার বার বিদুৎ দপ্তরকে জানানোর পরও সমস্যার সমাধান করা হচ্ছেনা৷ তাই বাধ্য হয়ে শুক্রবার  তারা পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে অবরোধস্থলের দুপাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ 

প্রচন্ড গরমের মধ্যে যানবাহন আটকে পড়ায় যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে পুলিশ এবং বিদ্যুৎ নিগমের কর্মীরা অবরোধস্থলে ছুটে আসেন এবং দ্রুত এই সমস্যার সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তারা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন৷ সেই প্রতিশ্রুতির ভিত্তিতে আপাতত আন্দোলনকারীরা তাদের পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন৷ তবে প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top