News Flash

  • Home
  • দেশ
  • মমতার ‘বীর’ সম্বোধনে অক্সিজেন পেয়েছেন অনুব্রত; বললেন দিদি পাশে আছেন, এটাই তো যথেষ্ট
Image

মমতার ‘বীর’ সম্বোধনে অক্সিজেন পেয়েছেন অনুব্রত; বললেন দিদি পাশে আছেন, এটাই তো যথেষ্ট

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মন্ডলকে ‘বীর’ বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুখে ‘বীরের মতো সম্মান’ দেওয়া হবে এই কথা শুনে বাড়তি অক্সিজেন পেয়েছেন অনুব্রত। বললেন, ‘জেল থেকে ছাড়া পেলে যাব।’ অনুব্রত আরও বলেন, দিদি পাশে আছেন, এটাই তো যথেষ্ট। শুক্রবার সকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার পথে রীতিমতো খোশমেজাজে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। আত্মবিশ্বাসের সুরে বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলেছেন, ‘‘নিশ্চয়ই ছাড়া পাব।’’ মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বিধাননগরে এমপি-এমএলএ আদালতে পেশ করার জন্য এদিন সকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতায় আনা হচ্ছে অনুব্রতকে। বৃহস্পতিবারই নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ সমাবেশে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী আবারও কেষ্টর পাশে থাকার বার্তা দিয়ে বলেন, ‘‘বীরের সম্মান দিয়ে তাঁকে (অনুব্রত) জেল থেকে বার করে আনবেন।’’ মমতার সেই মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার অনুব্রতকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্ন শুনে তৃণমূলের এই নেতা বলেন, ‘‘জেলে কন্টিনিউ কেউ থাকে না, ছাড়া পায়। নিশ্চয়ই ছাড়া পাব, ছাড়া পেলে যাব। এ আর বলার কী আছে।’’

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top