News Flash

  • Home
  • দেশ
  • Accident:কানপুরে ট্রাকের সাথে মালবাহী গাড়ির ধাক্কা, মৃত ২
Image

Accident:কানপুরে ট্রাকের সাথে মালবাহী গাড়ির ধাক্কা, মৃত ২

কানপুর, ৯ সেপ্টেম্বর (হি. স.) : কানপুরের বিথুর থানা এলাকার মান্ধানা মোড়ের কাছে একটি অনিয়ন্ত্রিত ট্রাকের সাথে মালবাহী গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে দুইজনের। ঘটনাটি ঘটেছে শুক্রবার। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নিয়েছে।

এদিন সকালে, দহির পুর্বের বাসিন্দা আশির্বাদ (৪৫) এবং বৈদানি গ্রামের বাসিন্দা রমেশ চন্দ্র (৫২)কোনও কাজে একটি মালবাহী গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথে মান্ধানা মোড়ের কাছে একটি দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী গাড়িতে ধাক্কা দেয়। সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত ট্রাক চালকের বিরুদ্ধে মামলা জদায়ের করে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top