News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুগল ডুডলে ভূপেন হাজারিকার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য
Image

গুগল ডুডলে ভূপেন হাজারিকার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ( হি.স.) :ছিয়ানব্বইতম জন্মবার্ষিকীতে প্রয়াত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকাকে সম্মান জানাল গুগল। বৃহস্পতিবার বিশেষ গ্রাফিক-সহ গায়ক ও সুরকার ভূপেন হাজারিকাকে শ্রদ্ধাঞ্জলি গুগল ডুডলের। সেই গ্রাফিক্স তৈরি করেছেন মুম্বইয়ের এক শিল্পী রুতুজা মালি। অসমীয়া সিনেমা এবং লোকসঙ্গীতকে জনপ্রিয় করার উদ্দেশ্যেই তাঁর কাজকে তুলে ধরা হয়েছে ডুডলে। গুগলের তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, শুভ জন্মদিন ভূপেন হাজারিকা। আপনার সঙ্গীত অসমের সংস্কৃতিকে আজও সমৃদ্ধ করে।

ভূপেন হাজারিকা ১৯৪৬ সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন এবং তারপর কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশনে পিএইচডি করেন। তিনি তাঁর পড়াশোনা শেষ করেই ভারতে ফিরে আসেন এবং আবারও তাঁর সঙ্গীতের কাজ শুরু করে দেন। মাত্র ১০ বছর বয়সে তাঁর সঙ্গীত জীবনে তিনি প্রথম গান রেকর্ড করেছিলেন। সঙ্গীতের মাধ্যমে মানুষের গল্প বলা তাঁর গানের বৈশিষ্ট। অসমীয়া সঙ্গীতের পাশাপাশি বাংলা তথা ভারতীয় সঙ্গীতেও তাঁর অবদান অপরিসীম। তাঁর ঝুলিতে আকাদেমি পুরস্কার, দাদাসাহেব ফালকে, পদ্মশ্রী এবং পদ্মভূষণের মতো অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার রয়েছে। তাঁকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top