News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest:শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর অসুস্থ পঞ্চম শ্রেণীর ছাত্র
Image

Protest:শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর অসুস্থ পঞ্চম শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর :  শিক্ষকের মারে গুরুতর আহত পঞ্চম শ্রেণির ছাত্র৷ আহত ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা মোহনপুরস্থিত ফটিকছড়া জেবি সুকলে৷ অভিযুক্ত শিক্ষকের নাম সঞ্জীব দাস৷ আহত ছাত্রের নাম অতুল সরকার৷ ঘটনার বিবরণে জানা যায়, মোহনপুর আই এস -এর অধীন পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফটিকছড়া জে বি সুকলের শিক্ষক সঞ্জীব দাস নামে এক শিক্ষকের মারে অতুল সরকার নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র আহত হয়৷ পরবর্তী সময়ে ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ 

এ বিষয়ে জানা যায় বুধবার গরমের কারণে ছাত্রটি বিদ্যুতিক ফ্যানের স্যুইচ দিতে গেলে সঞ্জীব দাস নামে এক শিক্ষক বাঁশের বেত দিয়ে পর পর আঘাত করেন৷ পরে ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷

পরে এলাকাবাসী ফটিক ছড়া জে বি সুকলে বিক্ষোভ দেখায়৷ এলাকাবাসী শিক্ষক সঞ্জীব দাসের বরখাস্তের দাবি করে৷ এলকাবাসীর অভিযোগ শিক্ষক সঞ্জীব দাস বিদ্যালয়ের সঠিক সময়ে আসেন না, অধিকাংশ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকেন৷ তার মোবাইল ফোনে ব্যস্ত থাকার সময়, ছাত্ররা দুষ্টামি করাতে ব্যাঘাত ঘটায় এই কান্ড ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ৷

Releated Posts

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top