News Flash

  • Home
  • দিনের খবর
  • “শরীর ভাল নেই”, আদালতে ঢোকার মুখে মন্তব্য অনুব্রতর
Image

“শরীর ভাল নেই”, আদালতে ঢোকার মুখে মন্তব্য অনুব্রতর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : “শরীর ভাল নেই।” বুধবার জেল থেকে বেরিয়ে আদালতে ঢোকার মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন অনুব্রত। ঘটনাচক্রে এ দিনই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ও দফতরে সিবিআই তল্লাশি শুরু হয়েছে। তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি অনুব্রত।

গরুপাচার মামলায় বুধবার শেষ হয় অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ। আজই ফের তাঁকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে তোলা হল বীরভূমের তৃণমূল সভাপতিকে। জেল থেকে বার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির শর্তসাপেক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা।

এর আগে, মঙ্গলবার অনুব্রত মণ্ডলকেও জেলে রেখেই ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়। আসানসোলে সিবিআই-এরবিশেষ আদালতে আবেদন জানান আসানসোল জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, পার্থর পর অনুব্রত-মামলাতেও নিরাপত্তার কারণ দেখিয়ে ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়। জেলে ভার্চুয়াল শুনানির জন্য সবরকম বন্দোবস্ত রয়েছে বলেও আদালতকে জানিয়েছেন আসানসোল জেল কর্তৃপক্ষ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top