News Flash

  • Home
  • খেলা
  • বাবর আজমকে টপকে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে মহম্মদ রিজওয়ান
Image

বাবর আজমকে টপকে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে মহম্মদ রিজওয়ান

দুবাই, ৭ সেপ্টেম্বর ( হি.স.) : পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে টপকে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন দলেরই ওপেনার মহম্মদ রিজওয়ান।

বুধবার প্রকাশিত ব্যাটসম্যানদের আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের এই ওপেনার। এশিয়া কাপের গ্রুপ এ হংকংয়ের বিরুদ্ধে ৫৭ বলে ৭৮ রান এবং ভারতের বিরুদ্ধে ৫১ বলে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রিজওয়ান। রিজওয়ানের ৮১৫ রেটিং পয়েন্ট রয়েছে এবং প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন।
রিজওয়ান বাবরের পর তৃতীয় পাকিস্তানি ব্যাটসম্যান যিনি টি-২০ ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন। বাবর মোট ১,১৫৫ দিন ধরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন। চতুর্থ স্থানে নেমে গেছেন ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। তবে এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের পর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অনেক খেলোয়াড়ই র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top