News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাম্রাজ্যবাদী নীতির অবসান ঘটাতে হবে, তাই রাজপথের নাম রাখা হয়েছে কর্তব্যপথ : মীনাক্ষী লেখি
Image

সাম্রাজ্যবাদী নীতির অবসান ঘটাতে হবে, তাই রাজপথের নাম রাখা হয়েছে কর্তব্যপথ : মীনাক্ষী লেখি

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): বদলে যাচ্ছে রাজধানীর রাজপথের নাম, স্বাধীনতার ৭৫ পূর্তিতে নতুন নাম রাখা হয়েছে ‘কর্তব্যপথ’। নতুন করে সাজানো রাজপথ এ বার নাম বদলে হচ্ছে কর্তব্য পথ। উদ্বোধন হবে ৮ সেপ্টেম্বর। রাজপথের নাম বদলে কেন কর্তব্যপথ রাখা হচ্ছে, সেই উত্তর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। তিনি জানিয়েছেন, সাম্রাজ্যবাদী নীতি ও প্রতীকের অবসান ঘটাতে হবে, তাই রাজপথের নাম রাখা হয়েছে কর্তব্যপথ।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি বলেছেন, স্বাধীনতার পর আমরা ঔপনিবেশিক মানসিকতাকে এগিয়ে নিয়ে গিয়েছি। রাজপথ জানান দেয় আপনি ‘রাজ’-এর জন্য এসেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশ আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করছে এবং আমাদের সাম্রাজ্যবাদী নীতি, প্রতীকের অবসান ঘটাতে হবে। তাই রাজপথের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কর্তব্যপথ।

প্রজাতন্ত্র দিবসে এই রাস্তায় কুচকাওয়াজ হয়। ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার নতুন করে ঢেলে সাজানো রাজপথ ও তার দু’পাশের এলাকা, সেন্ট্রাল ভিস্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পেরিয়ে তার পিছনে বিরাট ছত্রি পর্যন্ত রাস্তার নাম কর্তব্য পথ হবে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top