News Flash

  • Home
  • দেশ
  • বিজেপিকে তোপ দীপঙ্করের, বললেন সমগ্র দেশেই বিহার মডেলের পুনরাবৃত্তি করা উচিত
Image

বিজেপিকে তোপ দীপঙ্করের, বললেন সমগ্র দেশেই বিহার মডেলের পুনরাবৃত্তি করা উচিত

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : নতুন দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করলেন সিপিআই (এমএল)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। বুধবার উভয়ের মধ্যে বিহারের পাশাপাশি জাতীয় রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। নীতীশের সঙ্গে বৈঠক শেষে দীপঙ্কর জানিয়েছেন, সমগ্র দেশেই বিহার মডেলের পুনরাবৃত্তি করা উচিত।

সিপিআই (এমএল)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “আমরা চাই বিহারে যা হয়েছে, তা জাতীয় স্তরেও হোক। বিহারে বিজেপি একা হয়ে পড়েছে এবং অন্যান্য দলগুলি একত্রিত হয়েছে। বিহার মডেল সমগ্র দেশে পুনরাবৃত্তি করা উচিত। নীতীশজি কঠোর পরিশ্রম করছেন এবং কঠোর পরিশ্রম ফলও দেবে।”

নীতীশ কুমার এদিন বলেছেন, “আমরা সবাই -৭ টি দল – বিহারে ঐক্যবদ্ধ এবং তাঁরা (বিজেপি) বিরোধী দলে একা। সুতরাং, আমরা আমাদের সমাজের অংশের উন্নয়নে একসঙ্গে কাজ করছি। সবার সঙ্গে দেখা করছি। আমি যখন তাদের (বিজেপি) ছেড়ে এই দিকে যোগ দিয়েছিলাম, তখন মানুষজন আমাকে ধন্যবাদ জানায় এবং আমাকে বলে যে আমি ভালো করেছি।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top