News Flash

  • Home
  • দিনের খবর
  • জামিন হল না অনুব্রতের, ফের ১৪ দিনের জেল হেফাজত
Image

জামিন হল না অনুব্রতের, ফের ১৪ দিনের জেল হেফাজত

আসানসোল, ৭ সেপ্টেম্বর (হি. স.) : আবার ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতের। আগামী শুনানি রয়েছে ২১ সেপ্টেম্বর।

অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্কে যে অর্থ জমা রয়েছে, সেগুলো কোথা থেকে এসেছে, আদালতে তার তথ্য জমা দেন সিবিআই আধিকারিকরা। অনুব্রতের হয়ে মামলা লড়েন আইনজীবী ফারুক রেজা, আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা।
অনুব্রতের গ্রেফতারির পর গত ১৭ অগস্ট বোলপুরে আবার হানা দেয় সিবিআই। নেতার হিসাবরক্ষক মণীশ কোঠারিকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ হয়। যদিও অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ অর্থ পাওয়া যায়নি। সেই সব অ্যাকাউন্টে তেমন লেনদেনও হয়নি। এর পর মণীশের বাড়িতে তল্লাশি হয়। মেয়ে সুকন্যা-সহ অনুব্রত-ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির সম্পত্তির খোঁজ নেয় কেন্দ্রীয় তদন্তকারীরা। বুধবার সেই সব তথ্য আদালতে জমা দেওয়া হয়।

সিবিআই আদালতে জমা করে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। তা ছাড়া তাঁর নামে বহু সম্পত্তির হদিস পেয়েছে বলে দাবি করে সিবিআই। তাদের দাবি, এনামুলের সঙ্গে যে টাকার লেনদেন হয়েছে, তার তথ্য রয়েছে। তারা জানায়, অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী যে শুল্ক আধিকারিকদেরও ধমকি দিতেন।
এখন যদি অনুব্রত মণ্ডলের জামিন হয়ে যায় তদন্ত একদমই করা যাবে না। এমনটাই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী কালীচরণ মিশ্র। অনুব্রতের হয়ে বীরভূম জেলার আইনজীবী অনুপম আঢ্য এবং আইনজীবী মলয় মুখোপাধ্যায় আসানসোল আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা জামিনের জন্য সওয়াল করেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top