News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাস্থ্য ভবন অভিযান, বিক্ষোভ শুরুর আগেই তুলে নিয়ে গেল পুলিশ
Image

স্বাস্থ্য ভবন অভিযান, বিক্ষোভ শুরুর আগেই তুলে নিয়ে গেল পুলিশ

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : নিয়োগের দাবিতে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ছিল নার্সদের। বিক্ষোভ শুরুর আগেই নার্সদের সরিয়ে দিল পুলিশ। স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির জন্য জড়ো হয়েছিলেন নার্সরা।

নিয়োগের দাবিতে চলতি বছরের মে মাসেও স্বাস্থ্য ভবনের সমানে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন নার্সরা। সে বার দফায় দফায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধেছিল। বিক্ষোভ চলাকালীন নার্সরা স্বাস্থ্য ভবনের ভিতরে ঢুকে পড়েছিলেন। এক জন নার্স অসুস্থও হয়ে পড়েছিলেন।

মঙ্গলবার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থলে যায় র‌্যাফ। ছোট ছোট দলে নার্সরা জমায়েত করতে শুরু করেন। তার পরই তাঁদের গাড়িতে তোলেন পুলিশকর্মীরা। বিক্ষোভকারী নার্সদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ ভাবেই অবস্থান করছিলেন। কিন্তু তাঁদের জোর করে গাড়িতে তোলা হয়। এক নার্স বলেন, ‘‘আমাদের কোনও কথাই শোনা হচ্ছে না। কেউ আমাদের সঙ্গে কথা বলছেন না। কী করব জানি না। কথা বলতে এসেছিলাম।’’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top