News Flash

  • Home
  • খেলা
  • চতুর্থ রাউন্ডে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নিলেন নাদাল
Image

চতুর্থ রাউন্ডে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নিলেন নাদাল

নিউ ইয়র্ক, ৬ সেপ্টেম্বর (হি.স.) : সেরিনা উইলিয়ামসের পর ইউএস ওপেন থেকে বিদায় নিলেন রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে আমেরিকার ফ্রান্সেস টিয়াফো দ্বিতীয় বাছাই নাদালকে হারালেন ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে। হেরে যাওয়ার পর নাদাল অবসরের ইঙ্গিত দিয়েছেন।

নাদাল ম্যাচের পর স্বীকার করে নিয়েছেন, তিনি আবার কবে কোর্টে ফিরবেন, নিজেও জানেন না। তলপেটে চোট পেয়ে উইম্বলডন সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানো বাদ দিলে এই বছর গ্র্যান্ড স্ল্যামে এটিই নাদালের প্রথম হার। তিনি বলেন, ‘‘আমাকে এখন অনেক কিছু ঠিক করতে হবে। জানি না আবার কবে কোর্টে ফিরব। আপাতত মানসিক ভাবে নিজেকে আবার তৈরি করার চেষ্টা করব। যখন সেটা সম্ভব হবে, তখন কোর্টে ফিরব।’’

নাদালের কোর্টে ফেরা তাঁর ব্যক্তিগত জীবনের উপরেও অনেকটাই নির্ভর করছে। অন্তঃসত্ত্বা স্ত্রী-কে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। যদিও স্ত্রী এবং গর্ভস্থ সন্তান ভাল আছেন, তবু বাবা হতে চলা নাদাল যথেষ্ট চিন্তিত। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘‘আপাতত দেশে ফিরব। টেনিসের থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজ সামনে রয়েছে। ব্যক্তিগত জীবনে সব কিছু কী রকম থাকে, তার উপর আমার টেনিস ভবিষ্যৎ নির্ভর করছে।’’

এর পর লন্ডনে ২৩ সেপ্টেম্বর থেকে লেভার কাপে খেলার কথা নাদালের। বছর শেষে এটিপি ট্যুর ফাইনালসে খেলার যোগ্যতাও ইতিমধ্যেই অর্জন করেছেন তিনি। সেই প্রতিযোগিতা নভেম্বরে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top