News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপিকে পরাজিত করতে হলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে বিরোধীদের : ডি রাজা
Image

বিজেপিকে পরাজিত করতে হলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে বিরোধীদের : ডি রাজা

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): সময় এসেছে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল, বাম দল এবং আঞ্চলিক দলগুলিকে একত্রিত হতে হবে। দেশ ও দেশের ভবিষ্যতের স্বার্থে বিজেপিকে পরাজিত করতে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বললেন সিপিআই নেতা ডি রাজা। মঙ্গলবার দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে আলাপচারিতার পর ডি রাজা বলেছেন, সেই চেষ্টাই করছেন নীতীশ জি। আমরা তাঁর পাশে আছি, তিনি আমাদের পাশে আছেন।

সিপিআই নেতা ডি রাজা আরও বলেছেন, “তিনি যেভাবে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, বিহারের মহাগঠবন্ধনে যোগ দিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই। বিহারের উন্নয়ন শুধুমাত্র বিহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দেশের রাজনৈতিক গতিপথে ব্যাপক প্রভাব ফেলে।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top