News Flash

  • Home
  • বিদেশ
  • Piyush Goyal: বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে ভারত : পীযূষ গোয়েল
Image

Piyush Goyal: বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে ভারত : পীযূষ গোয়েল

সান ফ্রান্সিসকো, ৬ সেপ্টেম্বর (হি.স.): বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে ভারত। আমেরিকার সান ফ্রান্সিসকোতে বললেন ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, “ভারত বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে উঠেছে। বিশ্ব নেতৃবৃন্দ এবং উন্নত দেশগুলি ভারতের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে – দ্বিপাক্ষিক চুক্তির সন্ধান করছে, ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের জন্য।”

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, “ভারতে অভূতপূর্ব অর্থনৈতিক সংস্কার করা হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের সীমানা প্রসারিত করার জন্য নতুন উদ্যম আছে। ভারতে বৃদ্ধির হার এটাই বুঝিয়ে দিচ্ছে যে আমরা ৩০ বছরে $৩০ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছি।” তিনি সিএ-দের ‘ব্র্যান্ড ইন্ডিয়া’-র অ্যাম্বাসেডর হওয়ারও আহ্বান জানান। পীযূষ বলেন, “ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বার্তা ছড়িয়ে দিন….আপনাদের সবাইকে উপহার দেওয়ার জন্য ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বেছে নেওয়ার জন্য আবেদন জানাব।”

প্রসঙ্গত, সান ফ্রান্সিসকোতে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াস্পোরা স্টাডিজ (এফআইআইডিএস) এবং গ্লোবাল ইন্ডিয়ান টেকনোলজি প্রফেশনাল অ্যাসোসিয়েশন (জিআইটিপিআরও)-এর নেতৃবৃন্দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সান ফ্রান্সিসকোতে গদর মেমোরিয়ালও পরিদর্শন করেন তিনি।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top