News Flash

  • Home
  • দিনের খবর
  • আলিপুরদুয়ারে হাতির হানায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ বিঘা জমির ধান, বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ
Image

আলিপুরদুয়ারে হাতির হানায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ বিঘা জমির ধান, বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ

রাঙ্গালিবাজনা, ৬ সেপ্টেম্বর (হি.স.) : হাতির হানায় ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা জমির ধান। সোমবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার অন্তর্গত উত্তর রাঙ্গালিবাজনায় প্রায় দশ বিঘা জমির ধানগাছ সাবাড় করে কমবেশি ৪০টি হাতির একটি পাল। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, মন্দির, প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘর। খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যান মাদারিহাট রেঞ্জের কর্মীরা। তাদের সামনে ক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্তরা।

তাঁরা জানান, রাতে বিদ্যুৎ ছিল না। বৃষ্টি হচ্ছিল। স্থানীয়রা বনকর্মীদের খবর দিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু হাতিগুলি উলটে তাদের দিকেই তেড়ে যাচ্ছিল। এলাকায় লাগাতার হানা দিচ্ছে হাতি। তিনটি ভাগে বিভক্ত হয়ে এলাকায় হানা দিচ্ছে হাতিগুলি। একটি দলে তিন চারটি, আরেকটি দলে চল্লিশটিরও বেশি হাতি রয়েছে। এছাড়া এলাকায় ঢুকে পড়ছে একটি দলছুট দাঁতাল। ওই হাতিটি সবচেয়ে বেশি বেপরোয়া। সোমবার রাতে ডাঙ্গাপাড়ার জ্যোতিষ রায়ের ঘরে ভাঙচুর চালায় দলছুট হাতিটি। রবিবার রাতেও দাঁতালটির হানায় তাদের ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। চাষাবাদ করেও হাতির উৎপাতে ঘরে ফসল তোলা যাচ্ছে না। বনদপ্তর হাতির সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারছে না বলে অভিযোগ।

মাদারিহাটের রেঞ্জার শ্রীবাস সরকার বলেন, “লাগাতার টহলদারি চলছে। ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে।’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top