News Flash

  • Home
  • দিনের খবর
  • Medinipur:অ্যাম্বুলেন্স না পেয়ে রেল স্টেশনেই সন্তানের জন্ম দিলেন মহিলা
Image

Medinipur:অ্যাম্বুলেন্স না পেয়ে রেল স্টেশনেই সন্তানের জন্ম দিলেন মহিলা

মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর(হি.স.): অ্যাম্বুলেন্স না পেয়ে মেদিনীপুর রেল স্টেশনেই সন্তান প্রসব করলেন বছর বত্রিশের মহিলা। রবিবার  স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের ফুট ওভার ব্রিজেই পুত্র সন্তানের জন্ম দেন দিনি। পরে রেল পুলিশের তরফ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে প্রসূতি এবং সদ্যোজাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই ‘১০২ এমার্জেন্সি’-তে ফোন করা হয়েছিল। কিন্তু কোনও সাহায্য পাওয়া যায়নি। এই অভিযোগের বিষয়টি জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানিকে। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
জানা গিয়েছে, রবিবার দুপুরে ওই মহিলা মেদিনীপুর থেকে শালবনি যাওয়ার জন্য বেরিয়েছিলেন। কিন্তু আচমকাই প্রসব যন্ত্রণা অনুভব করেন। তখন তিনি মেদিনীপুর রেল স্টেশনে। সঙ্গে সঙ্গে আশপাশের লোকেরা খবর দেন আরপিএফ কর্মীদের। খবর পাওয়া মাত্র রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মের ফুট ব্রিজের যেখানে ওই মহিলা কাতরাচ্ছিলেন, সেখানে পৌঁছে যান আরপিএফ কর্মীরা। সঙ্গে সঙ্গে ফোন করা হয় ১০২ ইমার্জেন্সি নম্বরে। কিন্তু অভিযোগ, ফোনের ওপার থেকে জানিয়ে দেওয়া হয়, ২ ঘণ্টার আগে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে না। এমন কঠিন পরিস্থিতিতে প্লাটফর্মের ফুট ব্রিজেই সন্তানের জন্ম দেন ওই মহিলা। তারপর আরপিএম কর্মীরাই উদ্যোগী হয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং ওই মহিলা ও সদ্যোজাতকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মহিলা ও সদ্যোজাত দু’জনেই বর্তমানে সুস্থ রয়েছেন। অন্যদিকে ইমার্জেন্সি নম্বরে ফোন করেও অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার প্রসঙ্গে জেলাশাসক আয়েশা রানি আশ্বস্ত করেছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। এদিকে রবিবার দুপুরের ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মেদিনীপুর স্টেশন চত্বরে। আশপাশের লোকেদের ভিড় হয়ে গিয়েছিল রেল স্টেশনে চত্বরে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top