News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার্স সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত
Image

Tripura:ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার্স সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর ৷৷ ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার্স সংঘ নানা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে৷ রবিবার ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশনার সংঘের প্রতিষ্ঠা দিবস পালিত হলো ধলেশ্বরস্থিত কামিনী কুমার সিংহ স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে৷ সংগঠনের নেতৃত্বরা প্রথমে পতাকা উত্তোলন করেন৷ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়৷ এদিন খোয়াই জেলার মৃণাল কান্তি মজুমদারের হাতে তুলে দেওয়া হয় মালতী নাহা স্মৃতি সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স পুরস্কার ২০২২৷ পুরস্কার স্বরূপ শুভেচ্ছা স্মারকের সাথে নগদ দুহাজার টাকাও তুলে দেওয়া হয়৷ পুরস্কারটি স্পনসর করেছেন স্বর্গীয় মালতী প্রভা নাহার কনিষ্ঠ পুত্র সত্যজিৎ নাহা৷ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি দেওয়া পূরণে রাজ্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন৷

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top