News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Sonamura:সোনামুড়ায় দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী লুট
Image

Sonamura:সোনামুড়ায় দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর ৷৷ রাজ্যে প্রতিদিনই কোন না কোন স্থানে চুরির ঘটনা ঘটে চলেছে৷ পরিবারের লোকজনদের অনুপস্থিতি টের পেলেই চোরের দল ওইসব বাড়িতে হানা দিয়ে নগদ টাকা শোনা গয়না সহ যাবতীয় জিনিসপত্র হাতিয়ে নিয়ে যাচ্ছে৷ এধরনের এই একটি ঘটনা ঘটেছে মেলাঘর থানাধীন তেল কাজলা গ্রাম পঞ্চায়েতে৷
বাড়ির লোকের অবর্তমানে হাত সাফাই করল চোরের দল৷ ঘটনা মেলাঘর থানাধীন তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে৷ জানা যায়, বাড়ির মালিক রেজ্জাক মিয়া কাজের সূত্রে ২৩ দিন আগে বিদেশ যান৷ বিদেশ যাওয়ার পর তার স্ত্রী বাপের বাড়িতে যায়৷ এরই মধ্যে চোরের দল ঘরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী নিয়ে যায়৷, রবিবার বাপের বাড়ি ফিরে রাজ্জাকের স্ত্রী লক্ষ্য করেন  ঘরের দরজার খোলা৷ ঘরে প্রবেশ করে চোর পুরো ঘর লন্ডভন্ড করেছে৷  দেখতে পান চোরের দল ঘরের জানালা ভেঙে ঘরে  প্রবেশ করে সিলিং পাখা, দা, কোদাল টেবিল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়৷ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান রেজ্জাক মিয়ার স্ত্রী৷ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য৷ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top