News Flash

  • Home
  • খেলা
  • Mushfiqur Rahim:টি-২০ ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুরের
Image

Mushfiqur Rahim:টি-২০ ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুরের

ঢাকা, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : টি-২০ বিশ্বকাপের আগেই হঠাৎ টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। রবিবার নিজের ফেসবুকে এই কথা জানিয়েছেন দলের প্রাক্তন অধিনায়ক। তবে টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেও বাংলাদেশের হয়ে টেস্ট ও এক দিনের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ।

রবিবার নিজের ফেসবুকে মুশফিকুর লেখেন, ‘আশা করছি সবাই ভাল আছেন। আমার এই দীর্ঘ কেরিয়ারে আপনাদের সবাইকে পাশে পাওয়ার জন্য ধন্যবাদ। আমার ভাল ও খারাপ দিনে আপনাদের ভালবাসা আমার অনুপ্রেরণা হয়েছে। আমি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। কিন্তু টেস্ট ও এক দিনের দলে আমি খেলা চালিয়ে যাব। আশা করছি দেশের হয়ে ওই দু’টো ফরম্যাটে ভাল খেলব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও আমি খেলব।’
এশিয়া কাপে ব্যাট হাতে ভাল খেলতে না পারার জন্য ব্যাপক সমালোচনা হয়েছে মুশফিকুরের। তিনি ব্যর্থ হওয়ায় মাঝের ওভারগুলিতে সমস্যায় পড়েছে বাংলাদেশ। তার খেসারত দিতে হয়েছে। প্রতিযোগিতার দু’টি ম্যাচ হেরে ছিটকে যেতে হয়েছে। এশিয়া কাপে দু’ম্যাচে মাত্র পাঁচ রান করেছেন মুশফিকুর। উইকেটের পিছনেও খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি তিনি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top