News Flash

  • Home
  • প্রধান খবর
  • Smuggling Case:গরু পাচার মামলায় গ্রেফতার জেনারুল শেখের ১২ দিনের পুলিশি হেফাজত
Image

Smuggling Case:গরু পাচার মামলায় গ্রেফতার জেনারুল শেখের ১২ দিনের পুলিশি হেফাজত

মুর্শিদাবাদ, ৪ সেপ্টেম্বর (হি.স.): গরু পাচার মামলায় ইনামুলের ঘনিষ্ঠ সহযোগী জেনারুল শেখকে গ্রেফতার করেছে সিআইডি। রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বাড়ি রঘুনাথগঞ্জে। এনামুল হক ঘনিষ্ঠ ওই ব্যক্তিকে আজই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সিআইডি সূত্রে খবর, এনামুলের অনুপস্থিতিতে গরুপাচারের দায়িত্ব ছিল ধৃতের উপর।  
ধৃত জেনারুল শেখের বাড়ি জঙ্গিপুরের জালিবাগান এলাকায়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, জেনারুল গরু পাচারের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তার কাছে গরু পাচারের বিভিন্ন প্রমাণ পেয়েছে সিআইডি। সূত্রের খবর, জেনারুল শেখ খোয়ার চালাতেন। সেই খোয়ারে গরু রাখতেন জেনারুল। সীমান্তবর্তী এলাকা থেকে বিএসফ যে গরুগুলোকে আটক করত সেই গরু নিজের খোয়ারে রাখত জেনারুল।
রবিবার সরকারি আইনজীবী রাতুল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “সিআইডির তরফে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল। আদালত ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্ত চলছে। বহু চক্র এর সঙ্গে জড়িত রয়েছে। এই চক্রগুলি কীভাবে চলত, সেই সব বিষয়ে তদন্ত চালানো হবে।”
সেই সঙ্গে তিনি আরও জানান, “সম্পত্তিরও কিছু হদিস পাওয়া গিয়েছে। এই গরু বিক্রির টাকায় বিভিন্ন জায়গায় সম্পত্তি রাখা আছে। বিভিন্ন ব্যবসা, কারখানা চলছে। সম্ভবত, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ডে এই সম্পত্তি রয়েছে। গোটা বিষয়টি তদন্ত চলছে। আর কোথায় কোথায় রয়েছে সম্পত্তি, সেই খোঁজ করা হচ্ছে

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top