News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাষ্ট্রীয় পোষণ মাস ২০২২ : দক্ষিণ করিমগঞ্জের কেউটকোণায় সচেতনতামূলক প্রভাত ফেরি
Image

রাষ্ট্রীয় পোষণ মাস ২০২২ : দক্ষিণ করিমগঞ্জের কেউটকোণায় সচেতনতামূলক প্রভাত ফেরি

করিমগঞ্জ (অসম), ৩ সেপ্টেম্বর (হি.স.) : ‘রাষ্ট্রীয় পোষণ মাস ২০২২’ উপলক্ষ্যে নাগরিকদের সচেতন করতে দক্ষিণ করিমগঞ্জ সুসংহত শিশু প্রকল্পের অন্তর্গত কেউটকোণা সার্কলে আজ শনিবার এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন সকাল সাতটায় কেউটকোণা উপ-স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরির সূচনা হয়। এলাকার বিভিন্ন গ্রামীণ সড়ক পরিক্রমা করে প্রভাত ফেরি পুনরায় উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনে এসে সমাপ্ত হয়।

আজকের প্রভাত ফেরিতে পা মিলিয়েছেন কেউটকোণা সার্কলের ২৯টি অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা। সচেতনতামূলক প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এএন‌এম মুন দাস সংশ্লিষ্ট এলাকার গ্রামীণ মহিলাদের সামনে রক্তহীনতা, শিশুর অপুষ্টিহীনতা, কম ওজন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য পেশ করেছেন।

উল্লেখ্য, পুষ্টিহীনমুক্ত দেশ গড়ার সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে অসমেও প্রধানমন্ত্রীর সংকল্পকে বাস্তবায়িত করতে ‘রাষ্ট্রীয় পোষণ মাস ২০২২’ অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে। পুষ্টিহীনতা ও রক্তহীনতা দূর করার লক্ষ্যে রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের মাধ্যমে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে সরকার। রাজ্য সরকারের মহিলা ও শিশু বিকাশ বিভাগের পোষণ অভিযানের অধীন ‘রাষ্ট্রীয় পোষণ মাস ২০২২’-এর উদ্দেশ্য হল অন্তঃসত্ত্বা মহিলা ও কিশোরীর রক্তহীনতা, কম ওজন, শিশুর অপুষ্টিহীনতা দূর করার জন্য সাধারণ জনগনের মধ্যে সজাগতা গড়ে তোলা।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top