News Flash

  • Home
  • খেলা
  • টেনিসকে বিদায় সেরিনার, ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে হেরে পা রাখলেন অবসর-জীবনে
Image

টেনিসকে বিদায় সেরিনার, ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে হেরে পা রাখলেন অবসর-জীবনে

নিউইয়র্ক, ৩ সেপ্টেম্বর (হি.স.): শেষ হয়ে গেল টেনিসের একটি যুগ। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে টমলিয়ানোভিচের কাছে হেরে গেলেন সেরিনা উইলিয়ামস। ম্যাচের ফল ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর পক্ষে ৫-৭, ৭-৬, ৬-১। হারের সঙ্গে সঙ্গেই সেরিনার টেনিস-জীবনও শেষ হল। আর প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যাবে না তাঁকে। টেনিস কোর্টকে বিদায় জানালেন তিনি।

প্রতিযোগিতা শুরুর আগেই সেরিনা জানিয়ে দিয়েছিলেন, ইউএস ওপেনের পরেই অবসর নেবেন। নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করার সময় সেরিনা জানান, টেনিস ও পরিবারের মধ্যে কোনও একটিকে বেছে নিতে হবে। কিছুটা বাধ্য হয়েই অবসর নিচ্ছেন তিনি। বলেছিলেন, ‘‘এটা তো হওয়া উচিত নয়। আমি যদি পুরুষ হতাম, তা হলে এ নিয়ে লিখতে হত না। কারণ, তখন আমি খেলায় ব্যস্ত থাকতাম আর জিততাম।

স্বামী অ্যালেক্সিস ও মেয়ে অলিম্পিয়ার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাইছেন সেরিনা। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনাও করেছেন। সেরিনা বলেছিলেন, ‘‘গত বছর আমরা আর একটা সন্তান নেওয়ার চেষ্টা করেছিলাম। আমার চিকিৎসক জানিয়েছেন, আমরা চাইলে এখন সন্তান নিতে পারি। কিন্তু খেলার মধ্যে থাকাকালীন আমি অন্তঃসত্ত্বা হতে চাইছি না।’’

Releated Posts

জুনিয়র বিশ্ব স্কোয়াশ: পরের রাউন্ডে ভারতের সাত খেলোয়াড়, দাপট দেখালেন আনাহত সিং

নায়াগ্রা-অন-দ্য-লেক (কানাডা), ২১ জুলাই (আইএএনএস): বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারত। নারী বিভাগের শীর্ষ বাছাই আনাহত…

ByByNews Desk Jul 21, 2026

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026

‘বিশ্বকাপে খেলা অসম্ভব নয়, এটা রকেট সায়েন্স নয়’: ভারতের ফুটবলের রোডম্যাপ জানালেন শাজি প্রভাকরণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখনই ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে…

ByByNews Desk Jul 19, 2026

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা: মেসি-ভক্তদের ভোর ৪টা পর্যন্ত ক্যাফেতে খেলা দেখার আহ্বান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়াতে বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top