News Flash

  • Home
  • মুখ্য খবর
  • NSUI Protest: বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ এনএসইউআই-র
Image

NSUI Protest: বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ এনএসইউআই-র

আগরতলা, ৩ সেপ্টেম্বর : বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ফের বিক্ষোভে সামিল হয়েছে এনএসইউআই ছাত্র সংগঠন। শনিবার রাজধানির গান্ধী মূর্তির সামনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা। পরবর্তী সময়ে আন্দোলনরতকারীদের গ্রেপ্তার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।

মূলত চাকরির দাবিতে উত্তাল ত্রিপুরার রাজ্য রাজনীতি। জেআরবিটির ফলাফল প্রকাশ, টেট উত্তীর্ণদের চাকুরি প্রদান এবং ১০৩২৩ চাকুরিচ্যুতদের পুনরায় চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এদিন বিক্ষোভে সামিল হয় এনএসইউআই। এদিন গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন এন এস ইউ আই নেতৃত্বরা। এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় বলেন, বর্তমান সরকার বেকার যুবক যুবতীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।

বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যের বেকারদের স্বার্থে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন তিনি। দাবিগুলি পুরন না হলে প্রত্যেক বিজেপি বিধায়কের এবিং রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ীর সামনে বিক্ষোভ কর্মসূচী পালিত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন সম্রাট রায়।এদিনের এই ধর্নায় পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। পরবর্তী সময়ে তাদেরকে আটক করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top