News Flash

  • Home
  • দিনের খবর
  • রাতভর তল্লাশি চালিয়ে শনিবার ভোরে কুখ্যাত হ্যাকার ধৃত
Image

রাতভর তল্লাশি চালিয়ে শনিবার ভোরে কুখ্যাত হ্যাকার ধৃত

হাওড়া, ৩ সেপ্টেম্বর (হি. স.) : রাতভর তল্লাশির পর সিআইডির জালে ধরা পড়ল ‘কুখ্যাত হ্যাকার’ অমিত কুমার। লক্ষ লক্ষ টাকা ও বেশ কিছু নথি নিয়ে চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে সেই ছক ভেস্তে দিল সিআইডি।

শুক্রবার রাতে হাওড়া জেলার বেলুড়ের ধর্মতলা রোডে মণ্ডল মিনি মার্কেটে অমিত কুমারের বাড়িতে হানা দেয় সিআইডির একটি দল। রাতভর তল্লাশি চালানোর পর শনিবার ভোরে কুখ্যাত হ্যাকারকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি থেকে ছ’টি ট্রলি ব্যাগ এবং দু’টি ট্র্যাঙ্ক নিয়ে বেরিয়ে আসে সিআইডির টিমটি। মনে করা হচ্ছে, সেই সব ব্যাগ ও ট্র্যাঙ্কে ভরতি টাকা রয়েছে। রয়েছে নানা জরুরি নথিপত্রও। যা পরবর্তীতে তদন্তের কাজে লাগতে পারে। ইতিমধ্যেই বাড়িটি সিল করা হয়েছে।

অভিযোগ, শুধু দেশ নয়, বিদেশি বিভিন্ন সংস্থা থেকেও হ্যাকিংয়ের মাধ্যমে দিনের পর দিন টাকা তুলেছেন তিনি। বিদেশের নানা ব্যাংকের ওয়েবসাইট এবং ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করত এই অমিত কুমার এবং তাঁর টিম। আর তাতেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হত।

গোটা ঘটনা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অমিত কুমারের সঙ্গে এই প্রতারণায় আর কারা যুক্ত, এর শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বলে খবর।

Releated Posts

সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে: অমিত শাহ

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস) : প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া প্রকৃত…

ByBySandeep Biswas Jul 6, 2026

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন: মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে…

ByByNews Desk Jul 6, 2026

আরজি কর কাণ্ড: অভিযুক্ত তিন আইপিএস আধিকারিকের সাসপেনশন আরও ১২০ দিন বাড়ল

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): কলকাতার সরকারি আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ২০২৪ সালের আগস্টে নারী চিকিৎসককে ধর্ষণ…

ByByNews Desk Jul 6, 2026

দাতিয়া বিধানসভা উপনির্বাচন ৩০ জুলাই, মনোনয়ন জমার শেষ দিন ১৩ জুলাই

দাতিয়া (মধ্যপ্রদেশ), ৬ জুলাই (আইএএনএস): ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সোমবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে।…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top