News Flash

  • Home
  • দিনের খবর
  • জোর ধাক্কা খেলেন নীতিশ কুমার, মণিপুরে ৫ জেডিইউ বিধায়ক বিজেপিতে
Image

জোর ধাক্কা খেলেন নীতিশ কুমার, মণিপুরে ৫ জেডিইউ বিধায়ক বিজেপিতে

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : জেডিইউয়ের জাতীয় কর্মসমিতির বৈঠকের মুখেই মণিপুরে ধাক্কা খেল জেডিইউ। দলের সাত বিধায়কের মধ্যে পাঁচজনই যোগ দিলেন বিজেপিতে। দলবদলুর সংখ্যা মোট বিধায়কের দুই তৃতীয়াংশের বেশি হওয়ায় তাঁরা দলত্যাগ বিরোধী আইনের আওতায়ও পড়ছেন না।

মণিপুর বিধানসভার সচিব কে মেঘাজিত জানিয়েছেন, বিধায়কদের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন বিধানসভার স্পিকার। এরফলে মণিপুরে আরও শক্তিশালী হল বিজেপি। গত মার্চ মাসে মণিপুর বিধানসভার ভোট হয়। বিজেপির সঙ্গে জোট গড়ে জেডিইউ সাতটি আসন পেয়েছিল। লড়াই করেছিল ৩৮ টি আসনে। বিহারে সম্প্রতি বিজেপির জোট ছেড়ে জেডিইউ হাত মেলায় কংগ্রেস এবং আরজেডির সঙ্গে। ফলে বিজেপি-জেডিইউ সরকার ভেঙে যায়। জেডিইউ, কংগ্রেস এবং আরজেডির নতুন সরকার হয়। জেডিইউয়ের জাতীয় কর্মসমিতির বৈঠকে মণিপুরেও বিজেপির জোট ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণের কথা ছিল। কিন্তু তার আগেই জেডিইউয়ের পাঁচ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় তার আরও কোনও গুরুত্ব রইল না। জেডিইউয়ের পাঁচ বিধায়ক যোগ দেওয়ায় তাদের বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top