News Flash

  • Home
  • দিনের খবর
  • এটিসি থেকে জোরপূর্বক ছাড়পত্র নেওয়ার চেষ্টা, নিশিকান্ত ও মনোজ-সহ কয়েকজনের নামে এফআইআর
Image

এটিসি থেকে জোরপূর্বক ছাড়পত্র নেওয়ার চেষ্টা, নিশিকান্ত ও মনোজ-সহ কয়েকজনের নামে এফআইআর

দেওঘর, ৩ সেপ্টেম্বর (হি.স.): এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিএস) থেকে জোরপূর্বক ছাড়পত্র নেওয়ার চেষ্টার অভিযোগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নামে রুজু হয়েছে এফআইআর। নিশিকান্ত দুবে ছাড়াও তাঁর দুই ছেলে, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি, দেওঘর বিমানবন্দরের ডিরেক্টর ও অন্যান্যদের বিরুদ্ধে রুজু হয়েছে এফআইআর। গত ১ সেপ্টেম্বর কুন্দা থানায় এফআইআর রুজু করেছে দেওঘর পুলিশ।

দেওঘর পুলিশ জানিয়েছে, গত ৩১ আগস্ট দেওঘর বিমানবন্দর থেকে টেকঅফের জন্য এটিসি থেকে জোরপূর্বক ছাড়পত্র নেওয়ার চেষ্টার জন্য বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, তাঁর দুই ছেলে, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি, দেওঘর বিমানবন্দরের ডিরেক্টর ও অন্যান্যদের বিরুদ্ধে রুজু হয়েছে এফআইআর। সিকিউরিটি ইনচার্জ সুমন আনন্দের অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বরে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর অভিযোগ, এটিসি রুমে প্রবেশ করে সমস্ত সুরক্ষা মান লঙ্ঘন করেছে সংশ্লিষ্টরা এবং টেকঅফের ছাড়পত্রের জন্য চাপ দিয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top