News Flash

  • Home
  • দেশ
  • Covid19: দৈনিক-সংক্ৰমণ ফের ৭-হাজারের ঊর্ধ্বে, ৩৩ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৫,২৭,৯৬৫ জনের
Image

Covid19: দৈনিক-সংক্ৰমণ ফের ৭-হাজারের ঊর্ধ্বে, ৩৩ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৫,২৭,৯৬৫ জনের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের ৭-হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, আগের দিনের তুলনায় কিছুটা বেড়ে ৭ হাজার ২১৯-তে পৌঁছেছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৭,৯৬৫-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৫৬ হাজার ৭৪৫-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৬৮ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২১৯ জন, মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,৪৯,৭২৬। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৫৬ হাজার ৭৪৫-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৫ লক্ষ ৮৩ হাজার ৮১৫ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২১৩.০১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৮,৬৫,০১৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৮ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯,৬৫১ জন। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.৯৮ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top