News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Jangalia:জাঙ্গালিয়ায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
Image

Jangalia:জাঙ্গালিয়ায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

চড়িলাম, ২ সেপ্টেম্বর : বিশালগড় মহাকুমার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিনিয়তই দোকানপাট কিংবা বাড়িঘরে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে৷ পুলিশের ব্যর্থতার জন্য চোরের দল রয়েছে বহাল তবিয়তে৷ ঘরের মালিককে ঘুমে রেখে ঘরের সর্বস্ব লুটপাট করে চম্পট দেয় চোরের দল৷ 

গতকাল রাতে বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলপিজি গ্যাস অফিস সংলগ্ণ এলাকার মনি দওের  বাড়িতে আলমারির তালা ভেঙ্গে  নগদ অর্থ সহ  স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল৷ মনি দত্তের ধারণা চোরের দল উনার বাড়ির বাউন্ডারি এক কোনা ভেঙ্গে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে এই ধরনের ঘটনা সংঘটিত করেছে৷ পাশের রুমে ঘুমন্ত অবস্থায় ছিল পরিবারের এক সদস্য  কিন্তু চুরির ঘটনা সংঘটিত করার সময় বিন্দুমাত্রও আঁচ  করতে পারেনি এই ঘটনাটি৷ আজ সকালে মনি দও ঘুম থেকে উঠে এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে  চিৎকার শুরু করলে আশপাশের বাড়িঘরের লোকজন ছুটে আসে৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ 

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করে আসে৷ কিন্তু কে বা কারা এই ধরনের চুরির ঘটনা সংঘটিত করেছে তা এখনো স্পষ্ট নয় মনি দত্তের কাছে৷ তবে উনার ধারনা উনার বাড়িতে আসা যাওয়া আছে এমন লোক এই চুরি কান্ডে জড়িত থাকতে পারে৷ না হলে এত সুপরিকল্পিতভাবে এটা করা সম্ভব নয় বলে মনে করেন মনি দত্ত৷ তাছাড়া মনি দও পেশায় একজন দর্জি৷ উনি বাড়িতে সেলাই কাজ শিখান৷ সেই সুবাদে উনার বাড়িতে সবসময় লোকসমাগম থাকে৷ মনি দত্ত জানান উনার ঘর থেকে নগদ অর্থ  স্বর্ণালঙ্কার সহ মিলিয়ে মোট পাঁচ সাত লক্ষ টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে৷ উনি থানায় একটি লিখিত অভিযোগও করবেন৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top